ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শরীয়তপুরে রোমান হত্যা মামলার ধারা সঠিকভাবে দেওয়াসহ হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৪-২০২৫ দুপুর ১:২৯
শরীয়তপুরের ভেদরগঞ্জে লুৎফর রহমান রোমান হাওলাদার হত্যা মামলার ধারা সঠিকভাবে দেওয়াসহ হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধনে নানান শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত লুৎফর রহমান রোমান হাওলাদারের মামা মান্নান ঢালী, শাহজাহান ঢালী,গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য হাসেম ঢালী, বিএম মোস্তাফিজ, শরীয়তপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির প্রমূখ।
 
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩০ মার্চ রাত ১০ টায় লুৎফর রহমান রোমান তার নির্মাধীন ভবনের বাউন্ডারী ভিতর অপরিচিত লোক দেখতে পেয়ে তাদেরকে বের হতে বললে আসামী মনির হোসেন ও কবির হোসেনসহ অজ্ঞাত ৪/৫ জন অতর্কিত হামলা করে। পরে ১০ টা ২০ মিনিটের দিকে রোমানকে হত্যা করে তারা। এ ঘটনায় ওই রাতেই নিহতের ছোটভাই রাকিবুল হাসান বাদী হয়ে মনির হোসেন ও কবির হোসেনসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে ভেদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ হত্যাকারী মনির ও কবিরকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন।
 
তারা আরও বলেন, রোমান হত্যা মামলার ৩০২ ধারাকে ওভার রাইটিং করে ৩০৪ (ক) ধারা বসিয়ে ভেদরগঞ্জ থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জাহিদ আদালতে প্রেরণ করেন। ধারা বদল করাতে মামলার আসামীরা ১ম ধার্য্য তারিখেই আসামীদের পুলিশ রিমান্ড না চাওয়ায় আদালত আসামীদের জামিনে মুক্তি দেয়। অথচ বাদীকে ওই তারিখের কোন খোঁজ খবর দেওয়া হয় নাই। উদ্দেশ্য প্রোনোদিতভাবে আসামীদের জামিনের ব্যবস্থা করা হয়। আসামীরা জামিনে বের হয়েই বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে বাদীকেও হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে হত্যাকারীরা। তাই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। রোমানের হত্যাকারীদের অনতিবিলম্বে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি দাবী জানাচ্ছি।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত