মহাদেবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন
মহাদেবপুরে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়েছে। ১৫ এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক কৃষক সমাবেশের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। উক্ত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, ভেটেরিনারি সার্জন ডা. মো. আল- আমিন তান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আব্দুল মমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাহবুবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে ৭ হাজার ৭শ’ জন কৃষকের জনপ্রতি ৫ কেজি করে আউশ ধানের বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৪০ জন কৃষকের জনপ্রতি ১ কেজি পাটের বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, ৪০ জন কৃষকের জনপ্রতি ১ কেজি করে তিলের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি বিতরণের উদ্বোধন করা হয়। উল্লেখ্য যে, ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে আউশ, তিল ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১০ ইউনিয়নের উল্লেখিত সংখ্যক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হবে বলে কৃষি অধিদপ্তর সূত্র জানায়।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত