নড়িয়ায় পদ্ম নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
শরীয়তপুরের পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধ ঝুঁকিতে ফেলে নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনকারী দস্যু ও লুটেরাদের আইনের আওতায় আনার দাবীতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে নড়িয়া উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধনে বিপুল সংখ্যক নানান শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন জিন্টু, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্ণেল (অব.) এসএম ফয়সাল, জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট জামাল শরীফ হিরুর সহধর্মিণী শামিমা জামান সাথি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার খান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বহু বছর পদ্মা নদী ভাঙ্গনে নড়িয়ার বড় একটি অংশ পদ্মা গর্ভে বিলীন হয়ে যায়। বহুকষ্টে অর্জিত বহু সংগ্রাম ও আন্দোলনের মুখে বাস্তবায়িত হয়েছে আমাদের পদ্মা নদীর ডানতীর রক্ষা বাঁধ। যেখানে নড়িয়ার নদীর পাড়ে প্রতিটি মানুয় শঙ্কায় থাকতো, তটস্থ থাকত। ডান তীর রক্ষা বাঁধের পরে স্বস্তিতে যখন মানুয় নিজের বসত ভিটায় ঘুমানো শুরু করেছে ঠিক তখন নদী থেকে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করে নড়িয়াকে আবার ভাঙ্গনের মুখে পতিত করছে একটি কুচক্রিমহল। আমরা অবিলম্বে ওই বালুখোকো দস্যুদের আইনের আওতায় এনে বিচারের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনকারীদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দোষী ব্যাক্তি হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা