বাবার পথ ধরে মুরগি ব্যবসায়ী ছেলের মৃত্যু
শেরপুরের নতুন বাসটার্মিনালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও ঝগরারচর বাজারের মুরগির ব্যবসায়ী মাও: হামিদুর রহমান মারা গেছেন।
নিহত মাও: হামিদুর রহমান শেরপুর সদর উপজেলার সন্যাসীরচর ডালপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ও পার্শ্ববর্তী ঝগড়ার চর বাজারে মুরগী ব্যবসার সাথে জড়িত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, হামিদুর রহমান ১৬ এপ্রিল দুপুরে শেরপুর নতুন বাসটার্মিনালে মোটরসাইকেল যোগে খোয়ারপাড় যাচ্ছিলো। ঝিনাইগাতী থেকে আসা সারামনি নামে ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দ্রুত চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শেরপুর জেলা হাসপাতালে নেয়া হয়। পরে পরিস্থিতির অবনতি হলে হামিদুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হামিদুর রহমানের বাবা আব্দুল মজিদও ১৯৯৬ সালে ৫ ছেলেকে ছোট রেখে ট্রাক চাপায় মারাযান। বাবার পথ ধরে হামিদুর রহমানও দুই শিশু কন্যা সন্তান রেখে সড়ক দূর্ঘটনায় মারা গেলেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে বিনাময়নাতদন্তে লাশ দাফন করার জন্য আবেদন করেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Masum / Masum
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ