ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

নালিতাবাড়ীতে খাস জমি উদ্ধার করে প্রীতি ক্রিকেট ম্যাচ


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৪-২০২৫ রাত ৯:১৭

শেরপুরের নালিতাবাড়ীতে সরকারি খাস জমি উদ্ধার করে খেলার মাঠ ঘোষণা করে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলেছে উপজেলা প্রশাসন। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

শুক্রবার ১৮ এপ্রিল নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা এলাকায় বালুঘাটা মৌজায় দুই একর ৬৮ শতাংশ খাস জমি উদ্ধার করে তা সর্বসাধারণের জন্য খেলার মাঠ ঘোষণা করে উপজেলা প্রশাসন। 

এ সময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ , নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, সহকারী কমিশনার আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার আলমগীর কবির, সোলাইমান, রানাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে নবঘোষিত খেলার মাঠে প্রশাসনের কর্মকর্তারা দুইভাগে বিভক্ত হয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলার আয়োজন করেন। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে খুশি স্থানীয় লোকজন। বিশেষ করে ক্রীড়া প্রেমিরা অনেক খুশি হয়ে। জেলার অন্যান্য স্থানের খাস জমি উদ্ধার করে জনকল্যাণে ব্যবহারের দাবি তাদের। 

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি জনান, আমাদের এ ধরনের কাজ অব্যহত থাকবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। 

উল্লেখ্য নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি নালিতাবাড়ীতে যোগদানের পর থেকেই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ও জবরদখল জমি উদ্ধারসহ অপরাধ দমনে নানা উদ্যোগ নিয়ে প্রশংসিত হয়েছেন।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত