ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে শুষ্ক মৌসুমি নদী ভাঙ্গন রোধে পদক্ষেপ নেবার দাবীতে মানববন্ধন


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০-৪-২০২৫ বিকাল ৫:৪৭
কুড়িগ্রামে শুষ্ক মৌসুমি নদী ভাঙ্গন রোধে পদক্ষেপ নেবার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কুড়িগ্রাম কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নে এই মানববন্ধন করা হয়। ইউনিয়নের মাঝিপাড়া ও ইসলামপুর গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা,নাগেশ্বরী উপজেলা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান লেবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানার সভাপতি মাওলানা এনামুল হক,বল্লভেরখাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনসহ এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন,প্রস্তাবিত কচাকাটা উপজেলার উপর দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদসহ দুধকমুার,শংকোশ, গঙ্গাধর নদী বয়ে গেছে। বিগত কয়েক মাস জুড়ে বল্লভেরখাসে ইউনিয়নে নদী ভাঙ্গনের তীব্র রূপ নিলেও পানি উন্নয়ন বোর্ড নিরব ভূমিকা পালন করছে। এই শুষ্ক মৌসুমে অর্ধশতাধিক ঘরবাড়ি,১৫০ বিঘা আবাদী জমি বিলিন হয়ে গেছে।
এছাড়াও নদীর গর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে মসজিদ,মন্দির,শিক্ষা প্রতিষ্ঠান,হাটবাজারসহ অসংখ্য ঘরবাড়ি এবং আবাদী জমি। দ্রæত নদী ভাঙ্গন রোধে কার্যকরি পদক্ষেপ নেবার দাবী সাধারণ মানুষের। 

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত