শিবচরে সংবাদ প্রচার করার জেরে সাংবাদিকের উপর অতর্কিত হামলা
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় সংবাদ প্রচার করার জেরে গ্লোবাল টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক এম এ কাইউম শেখ (৪২) অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন।
রোববার(২০এপ্রিল)রাত ১০টার দিকে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের চিতাখোলা ব্রিজের পাশে মরহুম মিঠু চৌধুরীর বাড়ির সামনে যাওয়ার সময় পথিমধ্যে কয়েকজন লোক এম এ কাইউম শেখের গতিরোধ করে তারা কিল-ঘুষি ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।এ সময় কাইউম শেখের আর্তচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত সাংবাদিক এম এ কাইউম শেখ জানান'রুবেল মুন্সি নামের সাবেক ছাত্রদল নেতা পাচ্চর বাজার গার্লস স্কুল রোড এলাকার রাস্তার পাশে একটি গুরুত্বপূর্ণ ব্যস্ততম জায়গায় একটি ডিজিটাল ব্যানার টানান।যেখানে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ন আহবায় জনাব সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর ছবি ওই ব্যানারে দেখা যায়।ডিজিটাল ব্যানারটি একটু নিচে হওয়ায় ওই স্থান দিয়ে যাতায়াতের সময় ধাক্কা লেগে একই দিনে দু’জন পথচারী আহত হন।সেই ঘটনার সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার কারণেই আমার উপর এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
আহত সাংবাদিক আরও জানান যে,একজন আমাকে ফোন দিয়ে জানান যে একটা নিউজ আছে এমন তথ্যের ভিত্তিতে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পূর্ব থেকেই ওৎ পেতে থাকা পাঁচ্চর ২ নম্বর গোয়ালকান্দা গ্রামের মৃত হারুন মুন্সির ছেলে সাবেক ছাত্রদল নেতা রুবেল মুন্সি (৩০) এবং মাদবরেরচর চরকান্দি গ্রামের সেকান শেখের ছেলে রেজাউল শেখ (২৯)-এর নেতৃত্বে ৫-৬জনের একটি দল অতর্কিত হামলা চালায়।এ সময় আমি মারাত্মক আহত হই।ওরা আমার উপর হামলা চালিয়ে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল।এ সময় ওই দুষ্কৃতিকারীরা আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে'।
সাংবাদিকের উপর হামলার সংবাদ পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত কাইউম শেখকে দ্রুত উদ্ধার করে প্রথমে রয়েল হাসপাতালে এবং পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
মাদারীপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জনাব সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেন,"যারা সাংবাদিকের উপর আক্রমণ করে তারা আমার দলের কেউ হতে পারে না।আমার বাবা মরহুম মোতাহার হোসেন সিদ্দিকী সারা বাংলাদেশের একজন নামকরা সাংবাদিক ছিলেন।আমি তার সন্তান হয়ে সাংবাদিকদের উপর আক্রমণ এটা কোনভাবে মেনে নেব না।আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনা যারা জড়িত তাদের বিচার হওয়া উচিত।"
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রতন শেখ জানান,"সংবাদ পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করি এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ জমা হয়েছে,আহত সাংবাদিক মামলা করার প্রস্তুতি নিচ্ছে ,মামলা হলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
Rp / Rp
বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত
বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে 'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন
কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত
১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান
২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ
বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু
Link Copied