ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য রেলি ও সভা অনুষ্ঠিত


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২-৪-২০২৫ বিকাল ৫:৪১

“স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কুড়িগ্রাম জেলা সদরে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয়, এনডিডি  ট্রাস্ট  এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কুড়িগ্রামের   আয়োজনে মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সকালে  জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য রেলি বের হয় । সাইট সেভার্সের অর্থায়নে জেলা একীভুত চক্ষুসেবা কর্মসুচির আওতায় এবং উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায়  জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুড়ি  মিলনায়তনে জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহকারী পরিচালক আবু বক্কর সিদ্দিক , কনসালটেন্ট ডাক্তার আরিফুর রহমান ,এনডিডি ট্রাস্ট এর প্রতিনিধি ডাক্তার মামুনুর  রশিদ , জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম মনিরুজ্জামান ,উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী অরবিন্দু রায়  সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে সফল কেয়ার গিভার হিসেবে কৃষ্ণা রানী সাহা, সফল পিতা-মাতা হিসেবে হবিবর রহমান ও জোবেদা বেগম এবং সফল প্রতিষ্ঠান হিসেবে সুখাতি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত