ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

কুষ্টিয়া -খুলনা মহাসড়কে ট্রাক দুর্ঘটনায় তিনজন আহত


শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া photo শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২০-১-২০২৪ দুপুর ১০:৫৪

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংলগ্ন শেখাপাড়া বাজারে বিপরীত দিক থেকে আসা দুই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানের ভেতরে ঢুকে যায়। এতে দুই পথচারীসহ তিনজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আকাশ-তৃষা পরিবহন নামের একটি ট্রাক ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাক শেখপাড়া বাজার অতিক্রম করার সময় পাশাপাশি সংঘর্ষ হয়। এতে আকাশ-তৃষা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কয়েকটি দোকানের ভেতর ঢুকে যায়। এতে দুজন পথচারীসহ পিয়াস নামের একজন ফল দোকানি আহত হন।এ ঘটনায় তিনটি ফলের দোকানসহ মোট পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত পথচারীরা গাড়ির জন্য অপেক্ষা করছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর কুষ্টিয়া-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা খবর দিলে শৈলকূপা ও ইবি থানা পুলিশ এবং শৈলকূপা ইউনিটের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করেন ও আহতদের হাসপাতালে পাঠান।শৈলকূপা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, এখন পরিবেশ স্বাভাবিক আছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। পরবর্তী বিষয়গুলো তারা দেখবেন।

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফয়সাল আহমেদ বলেন, আমরা ট্রাকটিকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে সংঘর্ষে জড়ানো অন্য ট্রাকটিকে শনাক্ত করা যায়নি।  

Masum / Masum

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে