নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
শেরপুরের নালিতাবাড়ীতে সকল বালু মহল বন্ধ করার পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার জন্য অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউসুফ আলী (৩৮) নামে এক অবৈধ বালু উত্তোলনকারি ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে বালু উত্তোলনে ব্যবহৃত ১৪টি মিনি ড্রেজার মেশিন, ১৮টি বাঁশের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার মরিচপুরান ইউনিয়নের রাবারড্যাম, রাজাখালপাড় ও ফকিরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে থানা পুলিশ, গ্রাম পুলিশ ও ছাত্র সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন, পাহাড়, পরিবেশ ও নদীর তীরবর্তী এলাকায় ক্ষতিকর অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবেনা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করা হবে।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Link Copied