ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ঘাতক পরিবহন কেড়ে নিল মা ছেলে প্রান


শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা photo শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা
প্রকাশিত: ২৫-৪-২০২৫ রাত ১০:৩

অসুস্থ বাবাকে দেখতে এসে রাস্তা পারপারের সময় সাতক্ষীরা লাইন নামে এক যাত্রীবাহী বাসের নিচে পিষ্ট হয়ে মা ও ছেলে প্রানীহানী ঘটেছে । একই সময়ে আহত হয়েছে স্বামী অপূর্ব সাধু। শুক্রবার বেলা ১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহা সড়কের কুমিরা কদমতলা নামক স্থানে মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের অপূর্ব সাধুর স্ত্রী ঋতা সাধু (৩২)ও তার শিশুপুত্র সৌরভ সাধু(৩)। 

প্রতক্ষদর্শীদের মধ্যে তমা সাধু ও চম্পা সাধু জানান, ঋতা সাধুর বাপের বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে। তার বাবার নাম রনজিৎ সাধু ও মায়ের নাম মালতি সাধু। বর্তমানে অপূর্ব সাধু ও ঋতা সাধু দম্পতির ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। শুক্রবার বার সকালে অসুস্ত বাবা রানজিত সাধুকে দেখতে মোটর সাইকেল যোগে তিন জন সাগরদাঁড়ি দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেলা ১টার দিকে কুমিরা কদম তলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সাতক্ষীরা গামী সাতক্ষীরা লাইনের একটি যাত্রবাহী বাস তাদের পিছন থেকে ধাক্কা মারে । এতে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন ঋতা সাধু ও ছেলে সৌরভ সাধু। ওই সময় আহত হয় স্বামী অপূর্ব সাধু। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের লাশ উদ্ধার করে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা(ওসি) মাইনুদ্দীন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।বিষয়টি বর্তমানে হাইওয়ে পুলিশ দেখভাল করছে।

খর্নিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক শিমুল মন্ডল জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ঘাতক পরিবহনটি আটকের চেষ্টা চলছে।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত