শেরপুরে যানজটের নাকাল পৌরবাসি
শেরপুর জেলা শহরে প্রায়শই যানজট লেগেই থাকে। যানজটের কারণে জনদূর্ভোগ চরম দূর্ভোগে স্থানীয় জনগন। প্রয়োজনের তুলনায় অধিক সংখ্যক ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিকশার কারণে এ যানজট সৃষ্টির প্রধান কারণ। এছাড়াও শহরের সড়কগুলোর পার্শ্বে অবৈধ দোকান, শহরে গড়ে ওঠা মার্কেট ও ভবনে যানবাহন পার্কিং-এর ব্যবস্থা না থাকা, যত্রতত্র গাড়ি পার্কিং করাসহ নানা কারণে যানজট সৃষ্টি হচ্ছে। পৌর এলাকায় বিভিন্ন সড়ক সরু হওয়া, সড়কের মোড়ে মোড়ে
রিক্সা গ্যারেজ, স্ট্যান্ড গড়ে তোলা ও সড়কে দাড়িয়ে পৌর টুল ও সমিতির চাদাঁ আদায়, পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা গড়ে না ওঠাও যানজটের অন্যতম কারণ বলে মনে করেন পৌরবাসি।
জানা যায়, শেরপুর পৌরসভার পক্ষ থেকে সারে চার হাজারেরও বেশী ব্যাটারি চালিত ও তিন চাক্কার রিক্সার লাইসেন্স দেয়া হয়েছে।এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে আসছে হাজার হাজার রিক্সা। বিশিষ্টজন ও নাগরিকদের দাবি, জেলা শহরে প্রতিনিয়ত ১০/১২ হাজার অটোরিকশা ও তিন চাক্কার রিক্সার চলাচল করে। ফলে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাড়িয়েছে। জেলা শহরের জেলা হাসপাতাল রোড, শাপলাচত্তর খোয়ারপাড় মোড়, তিনআনি বাজার, নয়ানী বাজার, জেলা প্রশাসক অফিস মোড়, বটতলা, নিউমার্কেট, থানা মোড়, তাতালপুর, শেখহাটি, সদর উপজেলার কুসুমহাটি, কানাসাখোলা, বাজিতখিলাসহ বিভিন্ন সড়কে যানজটে দূর্ভোগ পোহাচ্ছে মানুষ। যানজট নিরসনের জন্য নাগরিক, বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাবি জানিয় আসছে।
যানজট নিরসনের জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানা সময় উদ্যোগ নিলেও রাজনৈতিক নেতা, সিএনজি, অটোরিকশা ও ইজিবাইকের চালকদের অসহযোগিতার কারণে তা বেশিদিন টিকে থাকেনি। ইতিপূর্বে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাটারি চালিত অটোরিকশাকে সাদা ও লাল কালার দিয়ে পর্যায়ক্রমে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তখন যানজট হ্রাস পেয়েছিলো। কিন্তু অটোরিকশা চালকেরা রাজনৈতিক আশ্রয় নিয়ে এ নিয়মকেও ভেঙ্গে দেয়। ফলে যানজট আরো বৃদ্ধি পেয়েছে। সড়ক সম্প্রসারণ, রাস্তার দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ, ইজিবাইক ও ব্যাটারিচালিত রিক্সা নিয়ন্ত্রণ, সড়কে একমুখি চলাচল, রাস্তা থেকে বৈদ্যুতিক খুঁটি অপসারন করে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইন স্থাপনের দাবি জানান। সেইসাথে প্রশাসন-পুলিশ ও পৌর কর্তৃপক্ষের মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণে সমন্বয় জোরদার করারও দাবি জানান। যানজট নিয়ন্ত্রণে শহরের চতুর্দিকে চক্রাকারে বাইপাস সড়ক নির্মাণ সহ শহরের উন্নয়নে ওয়ার্ডে ওয়ার্ডে নাগরিক সভা করে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দীর্ঘমেয়াদী মাস্টারপ্ল্যান করার জন্যও দাবি তুলা হয়েছে।
সম্প্রতি শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে যানজট নিরসনে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবস্থাপনা’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর পৌর প্রশাসক মোহাম্মদ রাজীব-উল-আহসান জানান, জেলা প্রশাসন অফিসের পক্ষ থেকে মতবিনিময় সভা কর হয়েছে। সভায় শহরের যানজট নিরসনে আগামী ১ জুলাই থেকে পৌরসভার লাইসেন্সবিহীন সকল সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঁঞা বলেন, মতবিনিময় সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বাস্তবায়ন করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। জনদূর্ভোগ লাগবে আমরা কর্যকর ব্যবস্থা গ্রহণ করবো। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
Rp / Rp
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন