ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

শেরপুরের মরিয়ম নগরে আদিবাসিদের নামে মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদ সমাবেশ


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৪-২০২৫ বিকাল ৬:১৩
মাদকাসক্ত আদিবাসি ব্যক্তির সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার ঘটনাকে মারপিটের মিথ্যা অভিযোগ এনে থানায় মামলা দেয়ার প্রতিবাদে সমাবেশ করেছে এলাকাবাসী। 
আজ ৩০ এপ্রিল দুপুরে শেরপুরের ঝিনাইগাতীর মরিয়মনগর খ্রিস্টান মিশনের সামনে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলনের আয়োজন করে চারটি গ্রামের গারো আদিবাসী জনগন।
ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোশিয়েশনের সাবেক সভাপতি আলপনেস চিরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারুয়ামারি গ্রাম কাউন্সিলের সাধারণ সম্পাদক উইলিয়াম চিরান, উপজেলা স্বেচ্চা সেবক দলের যুগ্মআহ্বায়ক রুবেল মাহমুদ, ঝিনাইগাতী উপজেলা গারো ছাত্র সংসদের সাবেক সভাপতি রুনো নকরেকসহ  বারুয়ামারি, ভাটপাড়া,ভারুয়া ও গজারীকুড়া গ্রাম কাউন্সিলের নেতৃবৃন্দ। 
এসময় এ চার গ্রামের আদিবাসী জনগন উপস্থিত থেকে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানান।
তারা অভিযোগ করেন, গত ২০ এপ্রিল স্টার সানডে প্রোগ্রামশেষে সুবীর গন্ধাই নামে এক  আদিবাসি অতিরিক্ত মদপান করে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় আহত হয়। তাকে স্থানীয় আদিবাসী ছাত্র যুবকরা উদ্ধার করে বাড়ি পৌঁছে দিয়ে আসে। পরে আহত সুবীর গান্ধাইকে শেরপুর জেলা হাসপাতালে নেয়া হয় এবং পরে ঢাকা সিএমএইচ এ ভর্তি করা হয়। 
এ ঘটনাকে ভিন্নখাতে নিয়ে আদিবাসী লোকজনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে। এ অভিযোগ প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এদিকে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন বলেন, এ বিষয়ে একটা অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো থানায় মামলা রেকর্ড করা হয়নি।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত