বিএনপিই একমাত্র শ্রমজীবী বান্ধব দল -- রোকনুজ্জামান তালুকদার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-কোষাধ্যক্ষ ও শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা রোকনুজ্জামান তালুকদার বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের প্রকৃত বন্ধু ছিলেন। তাঁর শাসনামলে শ্রমিক কল্যাণে মজুরি নির্ধারণ, শ্রম আইন সংস্কার, কল্যাণ ফাউন্ডেশন গঠন এবং চিকিৎসা ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সর্বক্ষেত্রে শ্রমজীবী মানুষের জন্য কাজ করে চলছেন।
বৃহস্পতিবার (১ মে ২০২৫) বিকালে শরীয়তপুরের জাজিরায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক দল আয়োজিত বর্নাঢ্য মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাত্রদলের সাবেক এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি সবসময় শ্রমিক স্বার্থ রক্ষায় সোচ্চার থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। গত ১৭ বছর যাবৎ স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে শ্রমজীবী মানুষের রক্তস্নাত ভূমিকা রয়েছে। এই আন্দোলনে বহু শ্রমিক শহীদ হয়েছেন। বিএনপি যখনই ক্ষমতায় থাকে তখনই শ্রমিকের স্বার্থ রক্ষায় ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করেছেন। আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে দেশকে সামনের দিকে এগিয়ে নিবেন, ইনশাআল্লাহ।
জাজিরা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল চৌকিদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা ছিলেন, জাজিরা উপজেলা যুবদলের সভাপতি আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম রনি।
এসময় কাজী জয়নাল আবেদীন, নুর মোহাম্মদ মাদবর, মহসিন মৃধা, পিয়াস খান, তরিকুল ইসলাম, কামাল মাদবর, তুহিন চোকদার, বাদল মাঝি, জসিম বেপারী, কাজী কুরবান, জাকির হোসেন হাওলাদার, মহসিন হাওলাদার, নুর হোসেন রাড়ী, হাসিনা আক্তার, বিথি আক্তার সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Masum / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা