মাদারীপুরের শিবচরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে‘মহান মে দিবস’ পালিত
মাদারীপুর জেলার শিবচরে মহান মে দিবস পালন করা হয়েছে বিভিন্ন কর্মসূচের মধ্যে দিয়ে।শিবচর উপজেলায় বৃহস্পতিবার (১মে) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা,আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল,বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি,ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালন করা হয়।এ সময় প্রতিটি সংগঠন আলাদাভাবে সমাবেশ ও র্যালির আয়োজন করে।
এ সময় শ্রমিক সংগঠনের নেতারা বলেন'১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য যে আন্দোলন হয়েছিল তা আজও যথাযথভাবে কার্যকর করা হয়নি।এখনো বেশিরভাগ জায়গায় শ্রমিকদের সঠিক মূল্যায়ন করা হয় না।শ্রমিকরা তাদের ন্যায্যমজুরি থেকে বঞ্চিত হয়ে আসছে বছরের পর বছর ধরে। শ্রমিকদের সঠিক ভাবে মূল্যায়ন করলেই একটি দেশের অর্থনৈতিক অবস্থা দ্রুত পরিবর্তন হবে।শ্রমিকেদের কাজের সময় সীমা আট ঘণ্টা নির্ধারণ করতে হবে,কাজের উন্নত পরিবেশ সৃষ্টি করতে হবে।শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং তাদের জন্য ঝুঁকিপূর্ণ কাজের জন্য ঝুঁকি বীমার চালু করার দাবী জানান।
এ সময় তারা আরো বলেন ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের মার্কেটে শ্রমিকেরা কাজের সময় সীমা আট ঘণ্টা নির্ধারণ,মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নিহিত সকল শ্রমিকদের আমরা স্মরণ করছি।শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার।
সমাবেশ ও র্যালিতে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেমায়েত হোসেন খান,শাহাদাত হোসেন খান,সরোয়ার হোসেন মৃধা,ওয়ালিদ খান,সোরহাব হোসেন বেপারী,সাত্তার উকিল,মোঃকহিনুর চৌকিদার প্রমূখ।
Masum / Masum
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত