ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

শেরপুরে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে এনসিপির বিক্ষোভ


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৫-২০২৫ দুপুর ১:১৯
জুলাই-আগষ্ট হত্যাকান্ডে জড়িত থাকায় আওয়ামীলীগের বিচার, সংগঠনটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, রাষ্ট্র সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার বিকেলে শেরপুর সরকারি কলেজ গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে থানা মোড়ে গিয়ে সমাবেশ করে সংগঠনটি। 
এসময় জাতীয় নাগরিক পার্টির নেতা রাশেদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাব্বির হাসান, ইঞ্জিনিয়ার লিখন মিয়া, তান্না ইসলাম, ফিরোজ আহম্মেদ, মহন সরকার, আরিফ সাফফারী, আলমগীর কবীর মিথুন, মানোয়ার হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, জুলাই-আগষ্ট হত্যাকান্ডে জড়িত থাকায় আওয়ামীলীগের বিচার এবং এই রাজনৈতিক সংগঠনকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে। আজ আওয়ামীলীগের প্রধান শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা চাই শেখ হাসিনাসহ পলাতক সকল নেতাকর্মীকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। যদি এই ব্যবস্থা না করা হয় তাহলে জুলাই-আগষ্টের মত আরেকটি বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে। সেই সাথে রাষ্ট্র সংস্কার করে গণপরিষদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
 

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত