ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শরীয়তপুরে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫-৫-২০২৫ দুপুর ২:৫৯
বেতন-ভাতা কাঠামো ও স্বতন্ত্র নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো শরীয়তপুরে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা।  
সোমবার (৫ মে) সকাল ৯টা ৩০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালতের সামনে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন শরীয়তপুর জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজোয়ান খন্দকার, শরীয়তপুর জেলা সভাপতি নাসির হাওলাদার, সাধারণ সম্পাদক সামসুল আলম প্রমূখ।
 
কর্মবিরতি চলাকালে বক্তারা বলেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেলের আলোকে ন্যায্য বেতন-ভাতা নির্ধারণ এবং স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তবে এখনও পর্যন্ত কোনও কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
 
এর ফলে তারা অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন বলে দাবি করেন বক্তারা। দ্রুত এই সংকট সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।
 
এসময় শরীয়তপুরে কর্মরত বিচার বিভাগীয় কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত