ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শিবচরে গলায় ফাঁস দিয়ে নাগরিক কমিটির সদস্যের আত্মহত্যা


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ৬-৫-২০২৫ রাত ১২:৬

শিবচর পৌরসভার ১নং ওয়ার্ডের হাতির বাগান নামক স্থানে পাঁচ তলা বাড়ির ২য় তলার একটি ফ্ল্যাটে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস দিয়ে মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার (০৫মে-২০২৫) দুপুর ১২ টার দিকে শিবচর পৌরসভার হাতির বাগান মাঠ সংলগ্ন একটি ফ্লাটে প্রিন্স মাদবর (৪২) নামের জাতীয় নাগরিক কমিটির সদস্য গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। প্রিন্স মাদবর শিবচর পৌরসভার ১২নং ওয়ার্ডের মৃত হাজী চান মিয়া মাদবরের ছেলে।সে জাতীয় নাগরিক কমিটির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল এবং পাশাপাশি সে শিবচর বাজারে কাপড়ের ব্যবসা করত। 

পারিবারিক এবং স্থানীয় সূত্রে জানতে পারি, প্রিন্স ব্যবসায়িকভাবে দেনায় জর্জরিত ছিলো।শুধু টেনশন করতো কিভাবে দেনা পরিশোধ করবো। সে মারাত্মক হতাশায় ভুগছিল। 

মৃত্যুর সংবাদ পেয়ে স্থানীয় কাউন্সিলর শাকিল আহমেদ ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, প্রিন্স মাদবর আমার মামা হয়। আমার বাড়ির নিকটে ওদের বাড়ি।সে খুব নম্র ও ভদ্র স্বভাবের। সে শিবচর উপজেলা নাগরিক কমিটির সদস্য। 

এ ব্যাপারে খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ রতন শেখ তাঁর টিমসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত শেষে লাশের হত্যা রহস্য জানা যাবে।এরপরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Masum / Masum

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা