ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ইউপি সদস্য ও তার সহযোগী এ্যাম্পুলসহ আটক


সোহাগ হোসেন, আক্কেলপুর photo সোহাগ হোসেন, আক্কেলপুর
প্রকাশিত: ২১-১-২০২৪ দুপুর ২:৩৫

জয়পুরহাটের আক্কেলপুরে মাদক দ্রব্য ইনজেকশন জাতীয় ২০পিস এ্যাম্পুল বিক্রয় করার সময় তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম শুভ (৩৭) এবং তার সহযোগী মারুফ সরদার (২৮) কে হাতেনাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তারা দির্ঘ দিন থেকে মাদক ব্যাবসার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। ধৃত ইউপি সদস্য উপজেলার করমজি গ্রামের কফিল মন্ডলের ছেলে এবং তার সহযোগী মারুফ সরদার কাদোয়া বিষ্ণপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে তিলকপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম শুভ মাদক ক্রয়-বিক্রয় করছেন এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম উপজেলার রায়নগর গ্রামের আক্কেলপুর-তিলকপুর সড়কের সাতভাই মোড় এলাকায় অভিযান পরিচালা করে তার সহযোগীসহ তাকে হাতে নাতে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছে থাকা ২০ পিস মাদকদ্রব্য এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করে জব্দ করে পুলিশ। এ ঘটনায় আক্কেলপুর থানার উপ-পরিদর্শক মাসুদ রানা বাদি হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ্যাম্পুলসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Masum / Masum

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে

বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন 

কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত

কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬

মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ