বাগেরহাটে নামের সাথে মিল থাকায় কারাগরে এক কৃষক শিরোনামে সংবাদ সম্মেলন
বাগেরহাটে আওয়ামীলীগ নেতার নামের সাথে মিল থাকায় কালাম খাঁ নামে এক কৃষককে আটকের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে কালাম খাঁ স্ত্রী খোদেজা বেগম।
সোমবার (১২ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মলনে লিখিত অভিযোগে বলেন, গত ৯ তারিখ শুক্রনবার রাত আড়াইটার দিকে আমরা পরিবারসহ ঘুমন্ত থাকা অবস্থায় কচুয়া থানা থেকে কয়েকজন পুলিশ সদস্য আমাদের বসত বাড়িতে প্রবেশ করে। তারা আমার স্বামীকে ঘুম থেকে ডেকে উঠায় ও আমার স্বামীকে জানায় আপনি বাধাল ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সহ-সভাপতি মোঃ কালাম খাঁ আপনার
নামে মামলা আছে থানায় যেতে হবে। একথা শুনে আমার স্বামী পুলিশ সদস্যদের জানায় সে কোন রাজনীতির সাথে জড়িত নয়। আমার স্বামী পুলিশদের কাছে অভিযুক্তর পিতার নাম জানতে চাইলেও তারা কোন কর্নপাত করেনি। মূলত বাধাল ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর যিনি সহ-সভাপতি তার নাম মোঃ কালাম খাঁ পিতার নাম আয়ুর আলী।
আমার স্বামীর নাম কালাম খা, নামে মিল থাকলেও শ্বশুরের নাম বারেক
খা। কোন প্রকার যাঁচাই ছাড়া তারা আমার স্বামীকে টেনে হিছড়ে ঘর থেকে বের করে নিয়ে যায়।
অভিযোগে তিনি আরো বলেন, পরবর্তীদিন সকাল ৯টার দিকে আমিসহ আমাদের পরিবারের সদস্যরা আমার স্বামীর ভোটার আইডি কার্ড নিয়ে কচুয়া থানায় যাই।
থানায় পুলিশ সদস্যরা আমাকে জানায় ২৫ হাজার টাকা দিলে আমার স্বামীকে ছেড়ে দিবে।
অনেক কষ্ট করে কিছু স্বর্ণালংকার বন্দক রেখে ১০ হাজার টাকা সুদে করে থানায় পুলিশকে দিয়েছি। কিন্তু টাকা প্রদান করলেও পুলিশ কোন প্রকার যাচাই ছাড়াই সম্পূর্ন বে-আইনীভাবে আমার আসামিকে মিথ্যা রাজনৈতীক মামলা দিয়ে চালান দেয়। আমরা ১০ হাজার টাকা প্রদান করেও উদ্দেশ্যে প্রনোদিত ও মিথ্যা বানোয়াট মামলা থেকে রেহাই করতে পারিনি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে আমার জোরদাবী আসামীকে এই মিথ্য মামলা থেকে অব্যাহতি প্রদান করে, সঠিক তদন্তের করে প্রকৃত অভিযুক্তদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম অর্থ প্রহনের কথা অস্বীকার করে বলেন, যে ব্যাক্তিকে আটক করে চালান দেওয়া হয়েছে সেই বাধাল ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রকৃত সহ-সভাপতি মোঃ কালাম খাঁন।
Masum / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা