ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

চিলমারীতে অনুষ্ঠিত হলো যুব ক্যাম্পেইন


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২-৫-২০২৫ দুপুর ৪:৪১

"হামার বেটি, হামার দায়, বাল্যবিয়ে হবার নয়" স্লোগানকে সামনে রেখে চিলমারী উপজেলার রমনা খামার ঈদগাহ মাঠে রমনা ইউনিয়ন যুব সংগঠন ও ৪ নং রমনা মডেল ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হলো বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, শতভাগ শিশুর জন্মনিবন্ধন ও বিবাহ রেজিস্ট্রেশন এবং রমনা মডেল ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট আলোচনা বিষয়ক ক্যাম্পেইন।        

 উক্ত ক্যাম্পেইনে যুব সদস্যদের মতামত যাচাই পূর্বক এবং স্থানীয় জনগণের চাহিদার ভিত্তিতে আগামী অর্থবছরের বাজেট বরাদ্দ চূড়ান্ত করা হয়। বিশেষ করে বাল্যবিবাহ ও জোড়পূর্বক বিবাহ প্রতিরোধে বাজেট বরাদ্দ 2 লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকায় উন্নীত করা হয় এবং অত্র ইউনিয়নের বাল্যবিবাহের ঝুঁকিপূর্ণ ৪৪ জন শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলার প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ নাসিম উদ্দিন, রমনা ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিগণ, সিএনবি প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর জনাব মোঃ শাহ্ আলম বকুল ও বিবেকানন্দ বিশ্বাস, যুব সংগঠনের সদস্য সহ অত্র এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ গোলাম আশেক আকা। সভাপতি মহোদয় উক্ত ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য সিএনবি প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ, এনআরকে টেলিফোন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশকে ধন্যবাদ জানান।

Masum / Masum

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে