শরীয়তপুর সদর হাসপাতালে দালালের দৌরাত্ম্য রোধে পুলিশে অভিযান
শরীয়তপুর সদর হাসপাতালে রোগী হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য রোধে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা ও পালং থানা পুলিশ।মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২টার দিকে
জেলা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ আবু বক্কর এবং পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে দীর্ঘদিন ধরে শরীয়তপুর সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বাড়ছে। অভিযোগ রয়েছে হাসপাতালে কতিপয় চিকিৎসক ও তাদের অসাধু সহকারীদের দ্বারা পরিচালিত হচ্ছে এসকল সিন্ডিকেট। আর তাদের পছন্দসই ক্লিনিক থেকে পরিক্ষা না করালে সরকারি হাসপাতালে চিকিৎসা দেননা এসকল চিকিৎসক। ফলে তাদের কাছে জিম্মি হয়ে পড়ছে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে জেলা পুলিশ সুপার নজরুল ইসলামের নির্দেশনায় অভিযান চালায় পুলিশ।
অভিযানকালে হাসপাতালের চত্বর, বহির্বিভাগ ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করা সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে দালালচক্রের তৎপরতা ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে রোগী ও স্বজনদের নির্ভয়ে চিকিৎসাসেবা নিতে উৎসাহিত করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ব্যাপারে পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, আমরা অভিযোগ পেয়েছি দালাল চক্রের সদস্যরা বিভিন্ন সময় হাসপাতালে আসা রোগীদের হয়রানি করে থাকে। তারা প্রলোভন দেখিয়ে রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। এতে করে সাধারণ রোগীরা প্রতারিত হচ্ছে। দালাল নির্মূলে আজ আমরা অভিযান চালিয়েছি। আমাদের এই অভিযান অব্যাহত রাখা হবে।
Masum / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা