ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

শেরপুরে টিআরসি পদে লিখিত পরীক্ষায় ৩ ভুয়া পরীক্ষার্থী আটক


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৫-২০২৫ বিকাল ৫:২৭

শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে ৩ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ১৩ মে শেরপুর শহরের নবারুণ পাবলিক স্কুলে লিখিত পরীক্ষায় এ ঘটনা ঘটে। শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে ১৪ মে দুপুরে এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার নজরুল ইসলামের ছেলে মোঃ রাজু আহম্মেদ (২৯),কক্সসবাজারের ইকতিয়ার উদ্দিনের ছেলে আফ্রিদি রহমান (২৭), চাপাইনবাবগঞ্জের মোখলেছ উদ্দিনের ছেলে আবু শাহাদাৎ তুষার (২৭)।

পুলিশ জানায়, শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা গত ১৩ মে সকালে শেরপুর শহরের নবারুণ পাবলিক স্কুলে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে কেন্দ্রে প্রবেশের সময় কাগজপত্র যাচাইকালে ছবি এবং তথ্যের গরমিল ধরা পড়লে ওই ৩ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানান, আসামীরা আর্থিক লেনদেন এর মাধ্যমে মূল পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে এসেছিল বলে স্বীকার করেছে।

আটকৃত মোঃ রাজু আহম্মেদ আশি হাজার টাকায় পরীক্ষার্থী শাকিল মিয়ার পরিবর্তে আফ্রিদি রহমান নিটু ষাট হাজার টাকায় পরীক্ষার্থী আসামী শাকিল আহম্মেদ এর পরিবর্তে এবং আবু শাহাদাৎ তুষার এক লক্ষ টাকায় পরীক্ষার্থী মোঃ বাদল ইসলামের পরিবর্তে লিখিত পরীক্ষায় অংশ নিতে এসেছিলো।

উল্লেখ্য ইতিপূর্বে পুলিশের নিয়োগ পরীক্ষায় নানা অনিয়ম ও উৎকোচ গ্রহণের অভিযোগ ওঠলেও বর্তমানে এ ধরনের অনিয়ম বন্ধ রয়েছে। যে কারণে বিকল্প উপায়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদেরকে আটক করে।

শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম বলেন, এ ঘটনায় আসামী গ্রেপ্তার করা হয়েছে। শেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Masum / Masum

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত