কুড়িগ্রামে বাল্য বিয়ে প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত
আর নয় বাল্য বিয়ে, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে এই প্রতিপাদ্যে কুড়িগ্রাম সদরে বাল্যবিয়ে প্রতিরোধ ও বাল্য বিয়ে সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, শতভাগ শিশুর জন্ম নিবন্ধন ও বিবাহ রেজিস্ট্রেশন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠন, পৌরসভা, কুড়িগ্রাম এর আয়োজনে পৌর এলাকার উত্তর ভেলাকোপা বাধ সংলগ্ন, শিমুলতলা মাঠ গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় অনুষ্ঠানটির বাস্তবায়ন করে চাইল্ড, নট ব্রাইড প্রজেক্ট, আরডিআরএস বাংলাদেশ।
চাইল্ড,নট ব্রাইড প্রজেক্ট এর ফিল্ড ফ্যাসিলেটর রোশনা খাতুন এর সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন যুব সংগঠনের সভাপতি জীবন কুমার সেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজগর আলী, সহযোগী ফিল্ড ফ্যাসিলেটর মোছাঃ বিবিজন খাতুন, যুব সংগঠনের কোষাধ্যক্ষ মিনহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার মুক্তা, উপদেষ্টা এরশাদুল হক ও যুব সংগঠনের অনান্য সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে পিছিয়ে পরা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন ও অনুষ্ঠানের শেষে বাল্যবিয়ে প্রতিরোধে জন-সচেতনতা মূলক নাটিকা 'সর্বনাশা বাল্য বিয়ে' উপস্থাপন করেন যুব সংগঠনের সদস্যরা।
Masum / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা