ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু গ্রেফতার


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৫-৫-২০২৫ দুপুর ৩:২২

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর যাত্রাবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৩:০৫ ঘটিকায় রাজধানীর আফতাব নগর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট ২০২৪ তারিখে যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত ১৯ জুলাই ২০২৪ খ্রি. তারিখ দুপুর আনুমানিক দুই ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউবাজার রোডে মাদ্রাসার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ভিকটিমের পিতা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত কাজিম উদ্দিন আহম্মেদ ধনু উক্ত মামলার ১৪ নং এজাহারনামীয় আসামি।

যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত কাজিম উদ্দিন আহম্মেদ ধনু বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় দায়েরকৃত চারটি মামলার এজাহারনামীয় আসামি। যাত্রাবাড়ী থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর আফতাব নগর এলাকা হতে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Rp / Rp

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত