ফসলি জমি কেটে মাটি বিক্রিতে প্রশাসনের হস্তক্ষেপ চায় এলাকাবাসী
মাদারীপুরের শিড়খাড়া ইউনিয়নের বল্ববদী( নয়া হাডি) গ্রামে। ফসলি জমির মাটি কেটে বিক্রি করছে,বাদল মাতুব্বর এর ছেলে
নাছিম মাতুব্বর সাথে আছে তার বড় ভাই হাচিবুর রহমান মাতব্বর।
শিড়খাড়া ইউনিয়নের বল্ববদী( নয়া হাডি) গ্রামে বাদল মাতুব্বর এর ছেলে নাছিম মাতুব্বর সরকারি খাল দখল সরকারি গাছ কাটা ফসলি জমি কেটে মাটি বিক্রি সহ নানা অপরাধ করে যাচ্ছে। আর এই সব অপরাধ করছে তার বড় ভাইয়ের জোরে। তার বড় ভাই মাদারীপুর ডিসি অফিসের অফিস সহকারী হাচিবুর রহমান। এলাকাবাসীর বক্তব্য কিছু বলতে গেলে নানা ভয়-ভীতি এবং হুমকি সম্মুখীন হতে হয় তাদের। তাদেরকে হুমকি দেয়া হয় পুলিশ দিয়ে ধরিয়ে নিয়ে যে কোন মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। আর এসব করে তার বড় ভাই হাচিবুল ।
এলাকাবাসীর বক্তব্য হাচিবুল সবাইকে বলেন এসব কাজ আমি ডিসি মহোদয়ের অনুমতি নিয়েই করি। হাচিবুল এর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের উপরে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বলেন আপনাদের কাছে দালিলিক কোন প্রমাণ আছে যে আমি এই কথা বলছি।
তবে তিনি স্বীকার করেন সরকারি গাছ কাটা খালভরাট জমি থেকে মাটিকাটা এসব তার বাবা এবং ভাই মিলে করেন।
হাচিবুল আরো বলেন সরকারি গাছ যদি কারো জমির উপরে যায় সে ক্ষেত্রে সেটাতো কাটতেই হবে। আর খাল ভরাট করা বিষয় তিনি বলেন খাল আমাদের রেকর্ডিও জমি সেটা ভরাট আমারা করতেই পারি।
আর যে জমি কাটা হচ্ছে সেখানে কোন ফসল হয় না । ওটা আমাদেরই জমি আমরা কাটতেছি।
নাসিম মাতুব্বর এর কাছে জানতে চাইলেও তিনি একই কথা বলেন
তার বাড়িতে গিয়েও দেখা যায়। যে গাছ কাটা হয়েছে তা তার বাড়িতেই আছে। এলাকাবাসী এসব কর্মকান্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ।
Masum / Masum
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ