ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

চা শ্রমিকদের অসন্তোষ দূর করতে শ্রম, অর্থ, বাণিজ্য, শিল্প, কৃষি ও ভূমি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে - শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৭-৫-২০২৫ দুপুর ১:৪২

চা শ্রমিকদের দাবি-দাওয়া পূরণ ও শিল্পের উন্নয়নে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে বলেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গলের বালিশিরা ভ্যালি ক্লাবে মৌলভীবাজার জেলার বিভিন্ন চা বাগানের কর্তৃপক্ষ, সিইও ও ব্যবস্থাপকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, চা শ্রমিকদের অসন্তোষ দূর করতে শ্রম, অর্থ, বাণিজ্য, শিল্প, কৃষি ও ভূমি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। এছাড়া, শ্রমিক-মালিক-সরকারের ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে এই খাতের সমস্যা সমাধানে কাজ করা হবে।

তিনি বলেন, চা শিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী রপ্তানিখাত। এক সময় এটি পূর্ব পাকিস্তানের একমাত্র রপ্তানি পণ্য ছিল। এই শিল্পকে আমরা ধ্বংস হতে দিতে পারি না।

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। শ্রীমঙ্গলে চা শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।

শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, "চায়ের নিলাম মূল্য উৎপাদন খরচের চেয়ে কম হওয়ায় শ্রমিকরা সময়মত মজুরি পাচ্ছে না। তাদের মজুরি ও রেশন ব্যবস্থা উন্নয়নে আলোচনা চলছে। চা বোর্ডের চেয়ারম্যান বলেন, চায়ের নিলাম মূল্য বাড়ানো হবে হবে ফলে এ শিল্পের সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব এ এইচ এম সফিকুজ্জামান। মতবিনিময় সভায় কাপনা টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব কামরান তানভিরুর রহমান স্বাগত বক্তৃতা উপস্থাপন করেন। পরবর্তীতে চা বাগানের বিভিন্ন ব্যাবস্থাপক চা শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

এ সময় টি বোর্ডের চেয়ারম্যান, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Rp / Rp

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত