ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ব্রহ্মপুত্র ও দুধকুমারের ভাঙন রোধের দাবিতে মানববন্ধন


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৫-২০২৫ বিকাল ৬:৪

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনরোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট বাজার সংলগ্ন দুধকুমার নদের ভাঙন কবলিত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সহ ইউনিয়নের কয়েকশত অংশ নেয়।

এ সময় বক্তব্য দেন, ভাঙন কবলিত এলাকার কৃষক হাকিমুদ্দিন ফকির, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া, ৪নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড সদস্য জলিল মন্ডল, স্থানীয় বিএনপি নেতা আরিফ মন্ডল, ডাঃ আমজাদ আলী, আরিফ মন্ডল, ব্যবসায়ী আব্দুল আজিজ ও আবদুল মালেক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা জানান, দুই বছর ধরে দুধকুমার ও ব্রহ্মপুত্রের ভাঙ্গনে ইউনিয়নের বালাডোবা, রসুলপুর, সরকার পাড়া, উত্তর বালাডোবা, মশালের চর, ব্যাপারী পাড়া এলাকার অন্তত এক হাজার বসতভিটা নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙনে নদী গর্ভে চলে গেছে তিন শতাধিক ফসলি জমি সহ গ্রামীণ সড়ক। ভাঙনের হুমকীতে রয়েছে ইউনিয়নের রসুলপুর মারকাজ জামে মসজিদ, রসুলপুর আলহাজ্ব রোস্তম আলী নূরানি হাফেজিয়া মাদ্রাসা, রসুলপুর ঈদগাহ মাঠ, বেগম নুরুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুদির কুটি উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ ভবন, মোল্লারহাট বাজার সহ কড্ডার মোড় এলাকা। ভাঙ্গনরোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে ইউনিয়নটি পুরোপুরি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা সহ ভাঙনে ক্ষতিগ্রস্তরা। এ অবস্থায় ভাঙ্গনরোধে স্থায়ী ব্যবস্থা নিতে সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি কামনা করেন তারা।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত