শেরপুরে আকস্মিক বন্যার আশঙ্কা, বাড়ছে নদ নদীর পানি
গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত এবং ভারতের মেঘালয় ও আসামে অব্যাহত বর্ষণের
কারণে শেরপুর জেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চেল্লাখালী নদীর
পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলায় আকস্মিক
বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
গত ২৪ ঘন্টায় কয়েক দফা মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতে জেলার কিছু এলাকায়
জলাবদ্ধতা দেখা দেয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পাঠানো এক জরুরি সতর্কবার্তায় বলা হয়েছে,
সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার নিম্নাঞ্চলগুলো আগামী ২০
মে পর্যন্ত সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এতে করে জনজীবন ব্যাহত হওয়ার
পাশাপাশি কৃষিরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় শেরপুর জেলা কৃষি বিভাগ মাঠে থাকা আধা-পাকা
ধান দ্রুত কেটে নিরাপদ স্থানে রাখার আহ্বান জানিয়েছে।
বিশেষ করে নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলাগুলোতে যেসব ধান ৮০
শতাংশের বেশি পেকে গেছে, তা কেটে উঁচু স্থানে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া
হয়েছে।
স্থানীয় প্রশাসন ইতোমধ্যে বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ
করেছে। বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় গত রাত থেকে শুরু হয়েছে মাইকিং।
প্রশাসনের পাশাপাশি সেচ্ছাসেবী সংগঠনগুলোকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে।
১৮ মে বিকেলে নদীর পানি পরিস্থিতি পরিদর্শন করেন ঝিনাইগাতী উপজেলা
নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান রাসেল। এসময় তিনি সাংবাদিকদের জানান,
আমরা আগাম বন্যা হলে তা মোকাবেলা করতে সার্বিক প্রস্তুতি নিয়েছি।
Masum / Masum
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ