ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

শেরপুরে অবৈধ প্রসাধনী তৈরির কারখানা সিলগালা


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৫-২০২৫ দুপুর ২:১৫
অবৈধ ও নকল প্রসাধনী তৈরির অভিযোগ এবং বৈধ কাগজপত্র না থাকায় শেরপুরের নকলায় এক প্রতিষ্ঠানকে সিলগালা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ মে) বিকেল থেকে রাত পর্যন্ত নকলা উপজেলার ধুকুরিয়া এলাকায় 'পলিন কসমেটিকস এন্ড হারবাল প্রোডাক্ট' নামে প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শেরপুরের নকলায় আনোয়ার হোসেন পলিন নামে এক ব্যাক্তির মালিকানায় 'পলিন কসমেটিকস এন্ড হারবাল প্রোডাক্ট' নামে একটি প্রতিষ্ঠানে নকল বিভিন্ন ব্রান্ডের প্রসাধনী তৈরি হয়ে আসছিল। পরবর্তীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন সংবাদে সেই প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালায় নকলা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এসময় প্রসাধনী তৈরির বৈধ অনুমোদন বা মাননিয়ন্ত্রক কর্তৃপক্ষের ছাড়পত্র না থাকা এবং নকল ব্র্যান্ডের প্রসাধনী উৎপাদন করায় 'পলিন কসমেটিকস এন্ড হারবাল প্রোডাক্ট' প্রতিষ্ঠানটি সিলগালা করে উপজেলা প্রশাসন। পাশাপাশি বিপুল পরিমান নকল প্রসাধনী জব্দ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার শেখ তাকী তাজওয়ার জানান, দীর্ঘদিন থেকে এখানে নকল প্রসাধনী তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি যা স্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর। তাই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করে সিলগালা করে দেওয়া হয়েছে। পরীক্ষা নীরিক্ষা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত