ইটভাটার কালো ধোঁয়ায় কৃষকের শত বিঘা জমির ধান নষ্ট
মানিকগঞ্জের সাটুরিয়ায় মেসার্স যমুনা ব্রিক্সস ফিল্ড নামের একটি ইটভাটা থেকে নির্গত গরম বাতাস ও কালো ধোঁয়ায় ৭৫ জন কৃষকের প্রায় ১০০ বিঘা জমির ধান নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে গত কাল সোমবার উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের হরগজ মৌজার ভুক্তভোগী কৃষকেরা সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষতিপূরণ ও ইটভাটাটি বন্ধের দাবিতে অভিযোগপত্র জমা দিয়েছেন।
নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিকে এক কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইটভাটাটি তিন ফসলি জমিতে দীর্ঘদিন ধরে মেসার্স যমুনা ব্রিকস ফিল্ড নামের ইটভাটাটি পরিচালিত হয়ে আসছে।
এ ব্যাপারে ভুক্তভোগী কৃষক মোঃ মোহর আলী বলেন, আমার প্রজেক্টে প্রায় সাত বিঘা জমির ধান পুড়ে গেছে। যেটুকু অবশিষ্ট আছে সেগুলোতেও চিটা ধরেছে। ইটভাটার গ্যাস ও কালো ধোঁয়ায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমি আমাদের ধান খেতের ক্ষতিপূরণ চাই আর এই ইটভাটাটি বন্ধ করার আবেদন করছি।
মোঃ হালিম নামের আরেক কৃষক বলেন আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ ও এই ইটভাটাটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও অফিসে লিখিত অভিযোগ জমা দিয়েছি।
সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন কৃষকদের ধানখেতের ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি কাজ করছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে ক্ষতিপূরণ পায় সে ব্যাপারে কাজ চলমান রয়েছে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন বলেন, ভুক্তভোগী কৃষকদের লিখিত অভিযোগ পেয়ে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটিকে এক কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied