নড়িয়ায় তিন দফা দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
শরীয়তপুরের নড়িয়ায় নির্মাণাধীন কীর্তিনাশা সেতুর কাজ দ্রুত সম্পন্ন করা, নবনির্মিত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দ্রুত চালু করা ও অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় পৌরসভার সামনে নড়িয়া-শরীয়তপুর মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী মনোনীত নড়িয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও পূর্ব শাখার আমির মাওলানা কাজী আবুল বাশারের সভাপতিত্বে ও
পশ্চিম শাখার আমির ইঞ্জিনিয়ার কাহেদ নজরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরীয়তপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল। প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব হাসেমী।
বক্তব্য রাখেন, জামায়াত ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ও উপজেলা নায়েবে আমির মোর্শেদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাউসার হাওলাদার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. জাকির হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি নুরুননবী সিদ্দিকী প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নড়িয়া একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা হলেও দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। কীর্তিনাশা সেতু ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো মৌলিক প্রকল্পগুলোর দীর্ঘসূত্রতা জনগণের দুর্ভোগ বাড়িয়েছে।
তারা আরও অভিযোগ বলেন, পদ্মা নদীতে অনিয়ন্ত্রিত ও অবৈধ বালু উত্তোলনের ফলে নড়িয়া শহর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। এই ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ না হলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
মানববন্ধনে জামায়াতের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মী ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, পৌর সহরের ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা দ্রুত এই তিন দাবি বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
Masum / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা