ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সাটুরিয়ার সেই ইটভাটা কে এক লক্ষ টাকা জরিমানাসহ সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত


ইটভাটার কালো ধোঁয়ায় কৃষকের শত বিঘা জমির ধান নষ্ট শিরোনামে পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) মোঃ ইকবাল হোসেন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মঙ্গলবার দুপুরে ওই অভিযুক্ত মেসার্স যমুনা ব্রিকস ফিল্ড কে এক লক্ষ টাকা জরিমানাসহ বন্ধ করে দিয়েছেন ইটভাটার সকল কার্যক্রম ও বিচ্ছন্ন করা হয়েছে বৈদ্যুতিক সংযোগ। 

 

অপরদিকে ভুক্তভোগী কৃষকদের ক্ষতিপূরণ বাবদ সাড়ে আট লক্ষ টাকা আগামীকাল বুধবার দুপুরের মধ্যে মালিকপক্ষকে পরিশোধ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। 

 

উল্লেখ্য অভিযুক্ত ওই ইট ভাটার নির্গত গরম বাতাস ও কালো ধোয়ায় ৭৫ কৃষকের ক্ষেতের ধান নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠে। এ ব্যাপারে ভুক্তভোগী কৃষকেরা সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ক্ষতিপূরণ ও তিন ফসলি জায়গায় স্থাপিত ওই ব্রিকস ফিল্ড বন্ধ করার জন্য একটি অভিযোগ পত্র জমা দিলে অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিকে এক কর্ম দিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেন। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেয়েই ওই অভিযুক্ত মেসার্স যমুনা ব্রিকস ফিল্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, সাটুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর আহমেদ,সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সহ একটি ভ্রাম্যমান আদালত টিম । 

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের হরগজ মৌজায় তিন ফসলী ভূমিতে দীর্ঘদিন যাবত মেসার্স যমুনা ব্রিকস ফিল্ড নামের ইটখোলাটি পরিচালিত হয়ে আসছে। ইটখোলাটির নির্গত গরম গ্যাস ও কালো ধোয়ায় এক কিলোমিটারের মধ্যে কৃষকদের ধান ক্ষেত সহ কৃষিজাত পণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

 

এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন বলেন, ভুক্তভোগী কৃষকদের লিখিত অভিযোগে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের ভিত্তিতে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স যমুনা ব্রিকস ফিল্ড কে এক লক্ষ টাকা জরিমানাসহ সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে। বিচ্ছন্ন করা হয়েছে বৈদ্যুতিক সংযোগ। অপরদিকে ভুক্তভোগী কৃষকদের ক্ষতিপূরণ বাবদ সাড়ে আট লক্ষ টাকা আগামীকাল বুধবার দুপুরের মধ্যে মালিকপক্ষকে পরিশোধ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

Masum / Masum

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা