ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

শেরপুরে বিদেশী মদ, পিকআপ সহ দুই মাদক কারবারি গ্রেফতার


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১-৫-২০২৫ বিকাল ৫:১১
শেরপুরের ঝিনাইগাতীতে বিদেশী মদ, ১টি পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। 
বুধবার (২১মে) ভোরে তাদেরকে উপজেলার
খৈলকুড়া এলাকার মিজান কারওয়াস দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া এলাকার আজাদ হোসেনের ছেলে
আব্বাস আলী  (২০) ও গজারীপাড়া এলাকার জয়নাল আবেদিনের ছেলে মো. শহিদুল ইসলাম (২৬)। 
আজ দুপুরে র‍্যাব বিষয়টি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন। 
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদকসহ একটি পিকআপ ঝিনাইগাতীর গারে পাহাড় সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে শেরপুর শহরের দিকে রওনা করেছে। এমন সংবাদের প্রেক্ষিতে ঝিনাইগাতীর খৈলকুড়া এলাকার মিজান কারওয়াস দোকান সংলগ্ন পাকা রাস্তার দক্ষিন পার্শ্বে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি পিকআপ আটক করা হয়। এসময় পিকআপের চালক ও চালকের পাশে বসা আব্বাস আলী ও শহিদুলকে আটক করে। পরে তাদের হেফাজত থাকা ৮১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ২লাখ ৪০ হাজার টাকা।
এ ব্যাপারে সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য  ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের মাধকসহ অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

Ahad Hossain / Ahad Hossain

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত