ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শরীয়তপুরের বুড়িরহাটে ভাঙা সেতু দিয়েই ঝুঁকি নিয়ে হাজারো মানুষের চলাচল


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২-৫-২০২৫ দুপুর ১:২০

শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট বাজারের পূর্বপ্রান্তের একটি সেতুর অর্ধেকটাই ভেঙে গেছে। আর এই ভাঙা সেতুর ওপর দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থীসহ সহস্রাধিক মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন। স্থানীয়দের দাবি, অতিদ্রুত ভাঙা সেতু মেরামত বা নতুন সেতু নির্মাণ করে জনদূর্ভোগ থেকে রক্ষা করা।

সরেজমিন গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট একটি গুরুত্বপূর্ণ বাজার। এই বাজারের আশপাশে দুইটি কলেজ, একটি উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বিশেষ করে এই এলাকাটি সদর উপজেলায় হলেও এর এক পাশে ডামুড্যা ও আরেক পাশে ভেদরগঞ্জ উপজেলা। তিন উপজেলার মধ্যবর্তী হওয়ায় এই এলাকা দিয়ে মানুষের চলাচল বেশি। তবে, বছর খানেক আগে বুড়িরহাট বাজারের পূর্বপ্রান্তের একটি সেতুর অর্ধেকটাই ভেঙে গেছে। আর এই সেতু দিয়ে পার হয়ে বুড়িরহাট আব্দুর রাজ্জাক কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়৷ এছাড়াও ভাঙা সেতুর প্রান্তেই বেশ কয়েকটি ছাত্রাবাস রয়েছে। ওই ছাত্রাবাসের শিক্ষার্থীরা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী। আর সদরের চন্দনকরসহ ডামুড্যার ইসলামপুর ইউনিয়ন ও ভেদরগঞ্জের ছয়গাঁও এলাকার বহু লোক এই সেতু দিয়ে প্রতিনিয়ত বুড়িরহাট বাজার সহ জেলা সদরে যাতায়াত করে। ঝুঁকিপূর্ণ এই ভাঙা সেতু দিয়ে চলাচল করতে গিয়ে ইতোপূর্বে একাধিক দুর্ঘটনাও ঘটেছে। তবুও এখনও পর্যন্ত সেতুটি মেরামত বা নতুন সেতু নির্মাণের উদ্যোগ না নেয়ায় জনপ্রতিনিধিদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ভাঙা সেতুর কারণে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। অবিলম্বে সেতুটি মেরামত বা নতুন সেতু নির্মাণে দাবি তাদের।

কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা ভাঙা সেতুটির ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করি। যেকোনো মূহুর্তে এটি ভেঙে পড়তে পারে। আগের জনপ্রতিনিধিরা কোনো কাজ সঠিকভাবে করেনি। এখন যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনা এড়াতে অবিলম্বে ভাঙা সেতুটি মেরামত করা জরুরি। পাশাপাশি সরকারের উচিত নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয়া।

স্থানীয় বাসিন্দা টুকু মুন্সী, আমিন বেপারী বলেন, কয়েক বছর আগে এই সেতু নির্মিত হয়েছিল। এর পূর্বপ্রান্তে আব্দুর রাজ্জাক কলেজ, স্কুল সহ ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলার অনেক মানুষ যাতায়াত করে। এছাড়া পশ্চিমপ্রান্তে বুড়িরহাট বাজার, স্কুল, মাদরাসা, পলিটেকনিক ইন্সটিটিউট, ব্যাংক রয়েছে। প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। সেতুটি ভেঙে পড়ে দেখার যেন কেউ নেই। জনদূর্ভোগ ও ঝুঁকি এড়াতে অতিদ্রুত সেতুটি মেরামত করা প্রয়োজন।

এ ব্যাপারে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, আমরা বিষয়টি জানতে পেরে এলজিইডি শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলীকে ভাঙা সেতুটি অতিদ্রুত মেরামত করার প্রস্তাব দিয়েছি। আশা করছি খুব শিগরই ভাঙা সেতুটি মেরামত করা হবে। যাতে করে মানুষ ঝুঁকি ও শঙ্কামুক্তভাবে চলাচল করতে পারে।

Masum / Masum

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু