ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাস এবং ঈজি বাইকের সংঘর্ষে শিবচরের একই পরিবারের ৫ জন আহত 


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ২৪-৫-২০২৫ সকাল ৯:৫৬

শিবচরের আঞ্চলিক সড়কের খানকান্দি নামক স্থানে ঢাকাগামী বাসের সাথে যাত্রীবাহী একটি ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত হয়। 

শুক্রবার(২৩মে-২০২৫) সকাল ১০ টার দিকে শিবচর আঞ্চলিক সড়কের খানকান্দি নামক স্থানে ঢাকাগামী একটি বাস ও ছাত্রীবাহী ইজি বাইকের সাথে এ দূর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে,মাদারীপুর থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রীবাহী বাসের সাথে পাশ দিয়ে যাওয়া যাত্রীবাহী ইজি বাইকের সাথে খানকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বাসটি সজোরে ইজি বাইকটিকে ধাক্কা দিলে তখন এ দুর্ঘটনা ঘটে। 

একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাসটি দ্রুত গতিতে আসছিল। অপরদিকে ইজিবাইকটি রাস্তার পাশ দিয়ে আস্তে আস্তে যাচ্ছিল। হঠাৎ করে বাসটির সাথে ইজি বাইকটির ধাক্কা লাগার ফলে ইজি বাইকটি দুমড়ে মুচড়ে যায়।যাত্রীরা সব ছিটকে পড়ে যায়। লোকজন এসে তাদেরকে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে যায়। 

পরে শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাদেরকে ঢাকা পাঠান। 

স্থানীয়দের বরাত দিয়ে শিবচর থানার উপ-পরিদর্শক(এসআই) নজরুল বলেন,যাত্রীরা ভাড়া ইজিবাইকটি নিয়ে শিবচর বেড়াতে যাচ্ছিল। 

তিনি আরও বলেন,খবর পেয়েই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দূর্ঘটনা কবলিত গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া নেয়া হবে।

Masum / Masum

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা