ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ জেলা শেরপুর ও শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন আমিনুল ইসলাম
ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন জেলাসমূহের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
২৪ মে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে ময়মনসিংহ রেঞ্জের এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে রেঞ্জের জেলাসমূহের মধ্যে এপ্রিল মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরস্কার লাভ করে শেরপুর জেলা পুলিশ ও পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ।
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিকট হতে সম্মানজনক স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। এ সময় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কর্তৃক প্রদত্ত এই সম্মাননা পুরস্কার জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
Masum / Masum
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ