ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুষ্টিয়া পৌরসভায় শব্দদূষণের প্রকোপ: মাইকিং, হর্ন আর রিসোর্ট রিক্সার দৌরাত্ম্যে অতিষ্ঠ জনজীবন


মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি photo মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২৫ বিকাল ৬:৩৬

কুষ্টিয়া পৌরসভার নাগরিকরা বর্তমানে চরম শব্দদূষণের ভোগান্তিতে রয়েছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলমান উচ্চ শব্দে মাইকিং, যানবাহনের বেপরোয়া হর্ন এবং রিসোর্ট রিক্সার উৎপাত জনজীবনকে বিষিয়ে তুলছে।

নগরীর বিভিন্ন এলাকায় রাজনৈতিক, ধর্মীয় এবং বাণিজ্যিক প্রচারের জন্য অনুমতিহীনভাবে উচ্চ শব্দে মাইকিং করা হচ্ছে। এই মাইকিং প্রায়শই হাসপাতাল, স্কুল, কলেজ ও আবাসিক এলাকাতেও চলছে, যা শিশু, বৃদ্ধ ও রোগীদের জন্য মারাত্মক সমস্যা তৈরি করছে।

গাড়ির হর্নের শব্দও অসহনীয় মাত্রায় পৌঁছেছে। অনেক চালক অবৈধভাবে উচ্চশব্দযুক্ত হর্ন ব্যবহার করছেন, যা শুধু শব্দদূষণই নয়, বরং সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়াচ্ছে।

রিসোর্ট রিক্সা নামে পরিচিত ব্যাটারিচালিত রিক্সাগুলো শহরের প্রধান সড়কজুড়ে বেপরোয়াভাবে চলাচল করছে। এদের অধিকাংশেই উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাজানো হয়, যা শিশুদের মনোযোগে বিঘ্ন ঘটানো থেকে শুরু করে সাধারণ পথচারীদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কোনো কার্যকর ভূমিকা নেই। বরং অনেকেই মনে করছেন, প্রশাসনের চোখের সামনেই—বা তাদের "ডোকায় উপর দিয়েই"—এসব কর্মকাণ্ড চলতে দেওয়া হচ্ছে। ফলে প্রশ্ন উঠেছে, এসব অপতৎপরতার পেছনে কোনো অদৃশ্য সমর্থন আছে কিনা।

“শুধু আইন প্রয়োগ নয়, ইচ্ছা থাকলে প্রশাসনের পক্ষে এসব বন্ধ করা সম্ভব,”—বলেছেন শহরের একজন সচেতন নাগরিক।

নাগরিকরা জোর দাবি জানিয়েছেন, দ্রুত এই সমস্যাগুলোর সমাধানে পৌর প্রশাসন ও ট্রাফিক বিভাগকে কঠোর ব্যবস্থা নিতে হবে, নইলে শহরের পরিবেশ ও নাগরিকদের মানসিক স্বাস্থ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত