ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

চাঁদা না দেওয়ায় দোকানে তালা, অতঃপর চুরি


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ২৫-৫-২০২৫ দুপুর ৩:২০

মাদারীপুরের শিবচরে হোসেনের হাট এলাকায় রাসেল সিকদার ও ইয়াসিন হাওলাদার এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। সাইফুল ইসলাম (২৬) নামের এক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন । সাইফুল ইসলাম বহেরাতলা ইউনিয়নের লপ্ত সরকারের চর হোসেনের হাটের একজন অটো পার্টসের ব্যবসায়ী। অভিযোগ সূত্রে জানা যায়, ১৭/০৫/২৫ তারিখ সকালে তার দোকানে গিয়ে রাসেল সিকদার ও ইয়াসিন হাওলাদার ৫,০০০/-টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ার কারনে তারা সাইফুলকে দোকান থেকে জোর পূর্বক বের করে দিয়ে সাটারে তালা লাগিয়ে দেয় । এ ঘটনার তিনদিন পরে ওই বন্ধ দোকানে চুরির ঘটনা ঘটে। এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়। এ ঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, বিভিন্ন সময়ে আমার দোকানে গিয়ে আমার নিকট হইতে বিভিন্ন অংকের টাকা পয়সা নিত অভিযুক্তরা। এছাড়া বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিত। তারা নেশা করে তাই তাদের সাথে কোন বাকবিতন্ডায় যেতাম না। দোকানে তালা দেওয়ার পর সেই দোকানে সাটারের তালা ভেঙ্গে ১টি hp ল্যাপটপ, ক্যাশবাক্সে থাকা নগদ ৪০,০০০/- টাকা এবং ১,০০,০০০/- টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ পার্টস নিয়া যায়। এ বিষয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করি । সাইফুল আরো বলেন শুধু আমার সাথে নয় এ বাজারে আরো অনেকের সাথে এ ধরনের ঘটনা ঘটেছে কিন্তু ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না।

 এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত রাসেল শিকদার ও ইয়াসিন হাওলাদারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

Masum / Masum

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত