মাধ্যমিক বিদ্যালয়ের দাবিতে চিলমারী ইউনিয়নের করাইবরিশাল চরে অনুষ্ঠিত হলো মানববন্ধন
চিলমারী ইউনিয়ন যুব সংগঠন "চরাঞ্চলে মাধ্যমিক বিদ্যালয় স্থাপনে মানববন্ধন/ক্যাম্পেইন ও বাঁধা অতিক্রম করবোই করব, বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াবো" শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে সিএনবি প্রকল্প, এনআরকে টেলিথন এর আর্থিক, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি ও আরডিআরএস বাংলাদেশ এর সহযোগিতায়। অদ্য যুব সংগঠনের এই প্রকল্পের কার্যক্রম "মাধ্যমিক বিদ্যালয়ের দাবীতে নদীর তীরে মানববন্ধন" অনুষ্ঠিত হলো। চিলমারী ইউনিয়নবাসীর প্রাণের দাবী করাইবরিশালে একটি এমপিও ভুক্ত পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত হোক। বর্তমানে এখানে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থাকলেও তা এমপিও ভুক্ত না হওয়ায় ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন এই চর ইউনিয়টির কিশোর-কিশোরীরা অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পরেই অধিকাংশ শিক্ষার্থী ঝরে পড়ছে এবং শিশুশ্রম ও বাল্যবিবাহে আবদ্ধ হচ্ছেন। যা এই ইউনিয়নবাসীর মৌলিক অধিকার ও জীবন-মান উন্নয়নে সবচেয়ে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই চিলমারী ইউনিয়ন যুব সংগঠনের সাথে এলাকার সকল স্তরের মানুষ আজ একত্রিত হয়ে এই মানববন্ধনের মাধ্যমে আওয়াজ তুলছে নীতি নির্ধারকদের উদ্দেশ্যে ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই ইউনিয়নটিতে একটি পূর্ণাঙ্গ এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত হোক।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা