ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাদারীপুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ২৬-৫-২০২৫ বিকাল ৬:২৬

মাদারীপুরের রাজৈরের সাংবাদিক এস এম ফেরদৌস হোসাইনের উপর হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের ব্যানারে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ জানান। 

এ সময় বক্তারা বলেন,গত ২০ তারিখ ২০২৫ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও দৈনিক ডেসটিনি পত্রিকার সাংবাদিক ফেরদৌসের উপর নেক্কারজনক হামলার ঘটনা ঘটে। ঘটনার চার থেকে পাঁচ দিন পার হয়ে গেলও ঘটনায় যারা জড়িত তাদের সিসিটিভি দেখে শনাক্ত করার কোন উদ্যোগেই রাজৈর থানা পুলিশ নেয়নি। পাশাপাশি জেলা পুলিশকে বলবো আপনারা এই হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে সনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। 

দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস,মাদারীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাব্বির হোসেন আজিজ,সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মুপ্তি, প্রচার সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক মাহফুজ খান,ফায়জুল শরীফ,রকিবুজ্জামান,কাজল খান,হেমায়েত খান,কাইয়ুম শেখসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়া সাংবাদিকবৃন্দ।

Masum / Masum

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত