নড়াইলে যৌথ অভিযানে একজন গ্রেফতার
নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার অন্তর্গত কলাবাড়িয়া ইউনিয়নের পূর্ব পাড়ায় একটি গোপন গোয়েন্দা তথ্যে ভিত্তি করে ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ তুহিন সিকদার, পিতা মৃত হাসমত শিকদার, পূর্ব পাড়া ৩ নং ওয়ার্ড ইউনিয়ন কলাবাড়িয়া থানা নড়াগাতি জেলা নড়াইল
অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও পুলিশ বাহিনী। গভীর রাতে শুরু হওয়া এই নিখুঁত অভিযান থেকে ধৃত করা হয়েছে একজন চিহ্নিত পলাতক আসামিকে। অভিযানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, গোয়েন্দা সংস্থার একাধিক গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পূর্ব পাড়ার ৩নং ওয়ার্ডে বসবাসকারী একজন ওয়ারেন্টভুক্ত আসামি দীর্ঘদিন পর গোপনে নিজ বাড়িতে অবস্থান করছেন। সম্ভাব্য পালানোর সুযোগ সীমিত করার জন্য ২৬ মে ২০২৫ তারিখ রাত ০১:০০ ঘটিকা থেকে অভিযান শুরু করে যৌথ বাহিনী, যা শেষ হয় রাত ০২:৫০ ঘটিকায়।
অভিযানে অংশগ্রহণ করে কালিয়া আর্মি ক্যাম্পের একটি দল এবং নড়াগাতি থানা পুলিশের একটি ইউনিট। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করে পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত এই অভিযান সংশ্লিষ্ট এলাকায় চরম সতর্কতার সঙ্গে সম্পন্ন হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ তুহিন শিকদার পিতা: মৃত হাসমত শিকদার। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। অভিযান-পরবর্তী সময়ে এলাকাটি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় অতিরিক্ত টহলের ব্যবস্থা নেওয়া হয়েছে।
বর্তমানে অভিযানের এলাকা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে এবং শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। স্থানীয় জনগণের মাঝে নিরাপত্তার অনুভূতি বৃদ্ধি পেয়েছে এবং প্রশাসনের প্রতি আস্থা আরও জোরদার হয়েছে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন ,“এ ধরণের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এলাকায় স্থায়ী নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এই অভিযানগুলো অপরিহার্য।”
Masum / Masum
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত