তালায় যুবলীগ নেতার চাচার খুঁটির জোর কোথায়
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাতক্ষীরা তালা উপজেলার ইসলাম কাটি গ্রামে বসবাসকারী সাবেক যুবলীগ নেতা ও তার চাচা তুষার কান্তি হরির অব্যাহত হামলা মামলা ও অমানুষিক নির্যাতনের শিকার বর্তমানে আমেরিকায় বসবাসরত বিএনপি সমর্থিত মনি কান্তি হরির পরিবার প্রাণভয়ে বাড়ি ছাড়া হলেও। প্রভাবশালী ওই আওয়ামী লীগ পরিবারের হাত থেকে কোন ভাবেই নিস্তার পাচ্ছে না। এবার মনি কান্তি হরির পৈত্রিক জমির উপর একটি মরা নারিকেল গাছ কাটাকে কেন্দ্র করে তুষার কান্তি ও তার বাহিনীরা বাধা প্রদান করা সহ জীবন নাশের হুমকি ধামকি প্রদান অব্যহত রেখেছে।
জানা যায়,রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর পুরনো চেহারা বদলিয়ে এখন নতুন রূপে
নিজেদেরকে আবির্ভাব ঘটিয়ে। স্মরণীয় ৫ আগস্টের পরে মাঠে ময়দানে থাকা প্রভাবশালী রাজনৈতিক দলের স্থানীয় কিছু বিতর্কিত সুবিধাভোগী নেতাকর্মীদের মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে। আবারো দখলদারিত্বের রাম রাজত্ব কায়েমের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যা সরজমিনে তদন্ত করা হলে ঘটনার সত্যতা জানা যাবে। এ বিষয়ে,ভুক্তভোগী মনি কান্তি হরির পুত্র ঢাকায় বসবাসরত দন্ত চিকিৎসক পীযূষ কান্তি হরি মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, তুষার কান্তি হরি ও তার আপন ভাইপো সাবেক যুবলীগ নেতা দেবাশীষ হরির সীমাহীন অত্যাচারে আমরা সপরিবারে আজ বাড়ি ছাড়া। আমাদের উপর অত্যাচারের ঘটনায় দেশের বিভিন্ন পত্রপত্রিকায় তৎকালীন সময়ে ফলাও করে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেছিলেন। এমনকি আমাদের উপর অত্যাচারের ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের পক্ষে কথা বলার স্বাধ থাকলেও প্রভাবশালী ওই পরিবারের ভয়ে সেটা সম্ভব হয়ে ওঠেনি। তিনি আরো জানান,তালা উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের আব্দুর রউফ সরদার বিগত দিনে আমাদের জমিতে মৎস্য ঘের করার সুবাদে। সেই থেকে আমার ধর্ম ভাই শুধু না, আমার মায়ের পেটের আপন ভাইয়ের মত জানি। এছাড়া আমরা যেহেতু সপরিবারে বাইরে থাকি সে কারণে আমাদের বাড়িঘর জমি জায়গা সবকিছু রউফ ভাই দেখাশুনা করেন। যারই প্রেক্ষিতে গতকাল আমাদেরই পৈতৃক জমির উপর একটি মরা নারিকেল গাছ কাটার জন্য আমি রউফ ভাইকে ফোন করে বলেছিলাম। এরপর রউফ ভাই সেই গাছ কাটতে গেলে আমাদের পারিবারিক বিরোধী পক্ষ তুষার হরি ও তার বাহিনীরা গাছ কাটতে তো দেইনি বরং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে তাড়িয়ে দিয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যহত রয়েছে। এ বিষয়ে আব্দুর রউফ সরদার সাংবাদিকদের জানান,মনি কান্তি কাকার জমির উপরে একটি মরা নারিকেল গাছ কাটার জন্য প্রথমে আমি গাছটি দেখতে যাই। ওই সময় ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই তুষার হরি ও তার স্ত্রী এবং কিছু লোকজন আমাকে এবং মনি কান্তি হরি এবং ওনার ছেলে ডাক্তার পীযূষ কান্তি হরি কে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দেয়। একপর্যায়ে তাদের সাথে আমার কথা কাটাকাটি হয়। তবে তাদের লোকজন বেশি হওয়ায় আমি খুব বেশি দেরি না করে ওখান থেকে চলে আসি। এবং তাদের বাধা দেওয়ার বিষয়টি আমি কাকার এবং কাকার ছেলেকে মোবাইল করে জানিয়ে দিই। অপরাধ করলো ওরা অথচ আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছে।
Rp / Rp
বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত
বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে 'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন
কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত
১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান
২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ
বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান