সাটুরিয়ায় পার্টনার কংগ্রেস এর দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত
মানিকগঞ্জের সাটুরিয়ায় ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস ২০২৫ এর দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) সকাল ১১টায় সাটুরিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম তারেক মাহমুদ, উপজেলা সমবায় কর্মকর্তা মাকসুদ হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা আবুল কাশেম, সহকারী প্রোগ্রামার আকতারুজ্জামানসহ আরও অনেকেই।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্প একটি সময়োপযোগী উদ্যোগ। এ কংগ্রেসের লক্ষ্য কৃষিখাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, উন্নয়ন সংস্থা, কৃষি উদ্যোক্তা, কৃষক ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় গড়ে তোলা।
এসময় বিভিন্ন গণমাধ্যমকর্মী, দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জন প্রতিনিধি, কৃষক-কৃষাণী, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষক -কৃষাণীরা অংশ গ্রহণ করে।
Rp / Rp
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
Link Copied