সাতক্ষীরায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
সাতক্ষীরায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকালে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার সহযোগিতায় সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) রিপন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ আব্দুর রাজ্জাক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আ.ন.ম নাজমুল উলা প্রমুখ। এ সময় প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে কলেজ মাঠে ৩ দিন ব্যাপী এ মেলায় মোট ৩৮ টি স্টল স্থান পেয়েছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ রাসেল মাহমুদ।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা