ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মাদারীপুরের শিবচরে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ৩০-৫-২০২৫ বিকাল ৬:৪৮

শিবচর উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

শুক্রবার (৩০মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শিবচর উপজেলার খান অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে শিবচর উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠন।মাদারীপুর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জনাব সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু দিকনির্দেশনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন রণাঙ্গনের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,বাংলাদেশের স্বাধীনতার ঘোষক,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা,জেড ফোর্সের অধিনায়ক,মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার,আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার ছিলেন জিয়াউর রহমান। তিনি মুসলিম বিশ্বের অন্যতম নেতা ও বিশ্ব নন্দিত নেতা, শহীদ জিয়াউর রহমান (বীরউত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে তার কর্মময় জীবনের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।এ সময় বক্তারা আরো বলেন ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে গভীর রাতে একদল সেনাসদস্য তাকে হত্যা করে।মহান আল্লাহ্ তায়ালা জাতির এ শ্রেষ্ঠ সন্তানকে যেন জান্নাতুল ফেরদৌস নসীব করেন,তার পরিবারকে মহান আল্লাহতালার সহায় করেন।  

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃহেমায়েত হোসেন খান,শামীম চৌধুরী,কামরুজ্জামান মিলন,মনজিল রহমান শিহাব,সুহাদা আক্তার,ওসমান বেপারী,ইমতিয়াজ আহমেদ তুরাগ,সাইদুর রহমান বেপারী,মতিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

Masum / Masum

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা