ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি মামুন,সম্পাদক সালমান


ওমর ফারুক, মানিকগঞ্জ photo ওমর ফারুক, মানিকগঞ্জ
প্রকাশিত: ১-৬-২০২৫ দুপুর ৩:৫৯

মানিকগঞ্জ দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে। সভাপতি পদে এই বাংলা সহকারী সম্পাদক মামুন মিয়া এবং সাধারন সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের দৌলতপুর উপজেলা প্রতিনিধি সালমান খান নির্বাচিত হয়েছে।

শনিবার (৩১ মে) দৌলতপুর উপজেলা সম্প্রসারিত হলরুমে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষনা করা হয়। 

 সকালে দৌলতপুর উপজেলা সম্প্রসারিত হল রুমে প্রেসক্লাবের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে সাধারণ সভায় অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব মোঃ শাহানুর ইসলাম, সাবেক সহ-সভাপতি কাবুল উদ্দিন খান, শাহজাহান বিশ্বাস, সাংবাদিক সমিতির জেলা সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সহ-সভাপতি শহিদুল ইসলাম সুজন,টিআরউ এর সভাপতি মনিরুল ইসলাম মিহির, সাধারণ সম্পাদক বিএম খোরশেদ,প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল মোমিন,জেলা সাংবাদিক সমিতি ও সম্পাদক পরিষদের যুগ্ম সম্পাদক মো:আকরাম হোসেন, আরো উপস্থিত ছিলেন, শাহীন তারেক,এম সাইফুল্লাহ, হাছান ফয়েজসহ, দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

 দৌলতপুর প্রেসক্লাব নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার বি এম খোরশেদ। মোট ৫ টি পদে ১১জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৫ জন পার্থী নির্বাচিত হন। এছাড়া ও বিনা প্রতিদ্বন্দ্বিতা আরো ৩ জন নির্বাচিত হয়। নির্বাচিতরা হলেন সভাপতি-মামুন মিয়া পলাশ, সহ-সভাপতি- নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক- সালমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক- আতিকুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক- সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক--জহির মাহমুদ,কোষাধ্যক্ষ -আব্দুর রফিক, প্রচার সম্পাদক- জাহাঙ্গীর আলম। এ সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন দৌলতপুর থানা পুলিশ।

Masum / Masum

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা