নড়াইলের নড়াগাঁতি থানা পুলিশের অভিযানের ৭০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার এক
নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশের অভিযানে ৭০০ (সাতশত) গ্রাম গাঁজাসহ মোঃ মিলন শেখ (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মিলন শেখ নড়াগাতী থানার ডুমুরিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত হাসান শেখের ছেলে।
আজ ৩ জুন ২০২৫, মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডুমুরিয়া দক্ষিণপাড়া গ্রামের যোগানিয়া টু নলামারা গামী পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ.এম. তারেক, এএসআই (নিঃ) নজরুল ইসলাম এবং এএসআই (নিঃ) মোঃ মাহমুদ করিম সঙ্গীয় ফোর্সসহ। অভিযানে মিলন শেখের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীরের নির্দেশনায় জেলা পুলিশ মাদকমুক্ত নড়াইল গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Masum / Masum
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত