ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

প্রফেসর ড . জিল্লুর রহমান আর নেই


মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি photo মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৩-৬-২০২৫ রাত ৮:১৪

দেশের শিক্ষা অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. জিল্লুর রহমান (জিল্লু ভাই) আর আমাদের মাঝে নেই।

আজ ভোর ৫টা ৫ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতাল, ধানমন্ডি (সংকর শাখা) তে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে চিকিৎসা গ্রহণ করেন। সেখান থেকে ফিরে আসার পর ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু সকল চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

ড. জিল্লুর রহমান ছিলেন একজন মানবিক, সদাচারী ও প্রগতিশীল শিক্ষাবিদ। ছাত্রছাত্রীদের প্রতি তাঁর ভালোবাসা, সহানুভূতি ও দিকনির্দেশনা তাঁকে সকলের 'জিল্লু ভাই' হিসেবে গড়ে তুলেছিল। শিক্ষার্থীদের মানসিক ও একাডেমিক সহায়তায় তার অবদান ছিল অনন্য।

তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো শিক্ষার্থী ও সহকর্মীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, তাঁর মৃত্যুতে আজ বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছে এবং যথাযোগ্য মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

আমরা আল্লাহর কাছে দোয়া করি— তিনি যেন প্রফেসর ড. জিল্লুর রহমানকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকাহত পরিবার-পরিজন ও সহকর্মীদের এই শোক সহ্য করার শক্তি দান করেন। আমিন।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত