ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নড়াইলে পশুহাটে মোবাইল কোর্ট ; ৬ জনকে ৩৬ হাজার টাকা জরিমান


মান্নু মিয়া,  স্টাফ রিপোর্টার photo মান্নু মিয়া, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৪-৬-২০২৫ দুপুর ২:১২

ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু কেনাবেচার অন্যতম কেন্দ্রস্থল নড়াইল সদর উপজেলার মাদ্রাসা বাজার পশুহাটে চাঁদাবাজি ও অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের বিরুদ্ধে এক সফল মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ দল।

পূর্ববর্তী গোয়েন্দা তথ্য ও স্থানীয় অভিযোগের ভিত্তিতে ০৩ জুন ২০২৫ তারিখে বিকাল ১টা হতে ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর একটি টহল দল মাঠ পর্যায়ে নজরদারি চালায় এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এবিএম মনোয়ারুল আলম এর নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

হাটে আসা সাধারণ ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনী প্রাথমিকভাবে হাট কমিটিকে সতর্ক করে এবং মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করে।

এর পরও গোপনে অতিরিক্ত টাকা আদায়ের দৃশ্যমান প্রমাণ পাওয়ায় ৬ জনকে আটক করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৩৬,০০০/- টাকা জরিমানা করা হয়।

অভিযানে অপরাধীদের তাৎক্ষণিক দণ্ড প্রদান করা হয়, যা হাট এলাকায় দৃশ্যমান প্রভাব ফেলে।সেনাবাহিনী হাটের প্রবেশ ও বাহির পথসমূহে টহল ও নজরদারি বৃদ্ধি করে, সেনাবাহিনীর দল সরাসরি সহযোগিতা করে। মাইকিংয়ের মাধ্যমে মাঠে সচেতনতামূলক বার্তা প্রদান করে যাতে সাধারণ মানুষ প্রতারণা বা হয়রানি থেকে সতর্ক থাকে।

হাট এলাকা বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণাধীন।সেনাবাহিনীর নিয়মিত টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে, 

এই অভিযানের মাধ্যমে সেনাবাহিনী ও প্রশাসনের সম্মিলিত পদক্ষেপ সাধারণ মানুষের মনে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দিয়েছে। ঈদুল আযহাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং সাধারণ জনগণের হয়রানি রোধে এই ধরনের যৌথ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Masum / Masum

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা